সদ্য প্রকাশিত
গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন
জাতীয়

ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ট্রাক, চালক-হেলপার নিহত

নিউজ ডেস্ক২৪ ডিসেম্বর ২০২৩১ মিনিট পড়া
ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ট্রাক, চালক-হেলপার নিহত

সিল্কসিটি নিউজ ডেস্ক :
যশোর-চৌগাছা সড়কের চুড়ামনকাটি রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি ট্রাক দুমড়ে-মুচড়ে গেছে। এতে ট্রাকটির চালক ও হেলপার নিহত হয়েছেন।

রোববার (২৪ ডিসেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন ট্রাকের চালক পারভেজ ও তার হেলপার নাজমুল।

পারভেজের বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুরের কাকমারি গ্রামে। নাজমুলের বাড়ি মহেশপুরের আজমপুর গ্রামে। দুর্ঘটনাকালে রেল ক্রসিংয়ের ব্যারিয়ার (প্রতিরোধক দণ্ড) তোলা ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, রোববার ভোরে মহেশপুর থেকে মালবাহী ওই ট্রাক যশোরে আসছিল। রকেট মেইল নামে ট্রেনটি চিলাহাটি থেকে যশোর হয়ে খুলনা যাচ্ছিল। এ সময় যশোর-চৌগাছা সড়কের চুড়ামনকাটি রেল ক্রসিংয়ের ব্যারিয়ার (প্রতিরোধক দণ্ড) তোলা ছিল। ট্রাকটি ক্রসিংয়ে ওঠামাত্র ট্রেনের ধাক্কায় সম্মুখভাগ চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। ঘটনাস্থলেই এর চালক ও হেলপার নিহত হন।

ঘটনার সময় রেলক্রসিংয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী ঘুমিয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। খবর পেয়ে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং নিহতদের মরদেহ উদ্ধার করে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে।