সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
অপরাধ ও দুর্নীতি

টাঙ্গাইলে  ১০০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার

নিউজ ডেস্ক৩০ আগস্ট ২০২০১ মিনিট পড়া
টাঙ্গাইলে  ১০০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক   : গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ১২এবং সিপিসি -৩ রবিবার সকাল ৮.৪৫  সময়  টাঙ্গাইল জেলার বাসাইল থানার পাটখাগুরী গ্রামের  পাটখাগুরী কেন্দ্রীয় কবর স্থানের সামনে বাঐখোলা হতে পাটখাগুরীগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ।

গ্রেফতারকৃত আসামী   মোঃ জহিরুল ইসলাম (৩৩), বাসাইল থানার  পাটখাগুরী (পশ্চিম পাড়া)গ্রামের  মৃত-ইসমাইল খাঁর ছেলে। তার কাছ থেকে  ১০০ পিস ইয়াবা, ১টি মোবাইল ফোন এবং ০২টি সিম কার্ডসহ উদ্ধার করা হয়েছে।

সাক্ষীদের সম্মুখে  তাকে জিজ্ঞাসাবাদ করলে দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ করে টাঙ্গাইল জেলার বাসাইল থানার বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে বলে জানান।

তিনি তার ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে টাঙ্গাইল জেলার বাসাইল থানা এলাকাসহ আশপাশ এলাকায় মাদক সেবীদের নিকট এবং খুচরা মাদক ব্যবসায়ীদের তাদের চাহিদা অনুযায়ী ইয়াবা সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্ভুদ্ধ করে আসছে।

স/আ.মি