সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
রাজনীতি

জয়কে গুরুত্বপূর্ণ পদে চায় তৃণমূল

নিউজ ডেস্ক২২ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
জয়কে গুরুত্বপূর্ণ পদে চায় তৃণমূল

সিল্কসিটিনিউজ ডেস্ক :

প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়কে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে দেখতে চান দলটির তৃণমূলের নেতারা।

 

এজন্য তারা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

 

শনিবার আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বিভিন্ন জেলার নেতারা তাদের বক্তব্যে এ অনুরোধ জানান।

 

জোহরের নামাজের পর শুরু হয় আওয়ামী লীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশন। এ অধিবেশেনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জেলার সাংগঠনিক লিখিত প্রতিবেদন উপস্থাপন করা হয়।

 

শনিবার সকাল ১০টা ১৩ মিনিটে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের উদ্বোধন করেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন শুরু হবে সকাল ৯টায়। এ অধিবেশনে সাংগঠনিক জেলাগুলোর লিখিত প্রতিবেদন উপস্থাপন করা হবে। জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতির পর শুরু হবে কাউন্সিল অধিবেশন।

 

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দুই দিনব্যাপী এ সম্মেলনে কাউন্সিলর, প্রতিনিধি ও বিদেশি অতিথিরা যোগ দিয়েছেন।

 

 

সূত্র :রাইজিংবিডি