সিল্কসিটিনিউজ ডেস্ক :
জামালপুরে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রবিবার (১২ এপ্রিল) দুপুরে মাদারগঞ্জ আমলি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে, বিচারক রোমানা আক্তার তা নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিরা হলেন, মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম শাওন, সাবেক সভাপতি কামরুল হাসান আল-আমিন, ছাত্রলীগের সদস্য মোসাদ্দিক হোসেন জুয়েল, আওয়ামী লীগ নেতা জহুরুল ইসলাম, সুজন, মজি, বাবর আলী, সাইফুল ইসলাম, ফাজিল হক এবং কৃষক লীগের হোসেন আলী।
কোর্ট ইন্সপেক্টর মো. আবুল হোসেন জানান, বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলার আসামি হিসেবে তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন।
তবে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।









