আন্তর্জাতিক

জাতিসংঘে ইরানের সঙ্গে বৈঠকে বসতে চায় যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক২২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসতে আগ্রহ প্রকাশ করল যুক্তরাষ্ট্র। নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, তবে এখনো বৈঠক বা এর সময়সূচি নির্ধারিত হয়নি।

মঙ্গলবার এনবিসির ‘টুডে’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, ইরানের সঙ্গে আলোচনায় বসার বিষয়ে যুক্তরাষ্ট্র উন্মুক্ত। তবে এমন বৈঠক ইতিবাচক কোনো ফল বয়ে আনার সম্ভাবনা থাকলেই আয়োজনের বিষয়টি গুরুত্ব পাবে।

এ ধরনের আলোচনার মূল লক্ষ্য হলো ইরান যাতে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করা। রুবিও বলেন, ইরানের কখনোই পারমাণবিক অস্ত্র থাকতে পারে না।

এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বিশ্বনেতারা বর্তমানে নিউইয়র্কে সমবেত হচ্ছেন। এ সময় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা সামনে এসেছে।