সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
বিচিত্র

জরিমানা করা ৫ বছরের শিশুর কাছে অনেক চাকরির প্রস্তাব

নিউজ ডেস্ক২৪ জুলাই ২০১৭১ মিনিট পড়া
জরিমানা করা ৫ বছরের শিশুর কাছে অনেক চাকরির প্রস্তাব

সিল্কসিটিনিউজ ডেস্ক: লন্ডনের রাস্তার মানুষের কাছে লেবুর শরবত বিক্রি করার দায়ে দেড়শো পাউন্ড জরিমানা করা হয়েছিল পাঁচ বছরের এক শিশুকে। অভিযোগ ছিল সে সড়কের পাশে অস্থায়ী দোকান খুলে শরবত বিক্রি করছিল।

কিন্তু ওই শিশুটি এখন অনেক চাকরির প্রস্তাব পাচ্ছে। অনেকে বলছে বিভিন্ন ইভেন্টে সে তার নিজস্ব স্টল খুলতে পারে।

শিশুটির বাবা আন্দ্রে স্পাইসার একটি বিজনেস স্কুলের শিক্ষক , তিনি পূর্ব লন্ডনের লাভবক্স ফেস্টিভ্যালে গিয়েছিলেন। সেসময় ফেস্টিভ্যালে প্রবেশের মুখে তাঁর পাচ বছর বয়সী শিশুটি শখের বশে একটি টেবিল নিয়ে তাতে শরবতের সরঞ্জাম সাজিয়ে বসে।

শিশুটি উৎসবে যাওয়া মানুষের কাছে লেবুর শরবত বিক্রি করতে চেয়েছিল।

কিন্তু হঠাৎ করে কাউন্সিলের চারজন কর্মকর্তা এসে শিশুটিকে জরিমানা করে বসে। তারা বলে যে ট্রেড লাইসেন্স ছাড়া সে ব্যবসা শুরু করেছে বলে জরিমানা করা হচ্ছে।

যদিও পরে টাওয়ার হ্যামলেট কাউন্সিল এ ঘটনার জন্য ক্ষমা চেয়েছে ও জরিমানাও বাতিল করে দিয়েছে।

মি: স্পাইসার জানিয়েছেন তার মেয়ে বোরো মার্কেটের উৎসবের সামনে যেন লেবুর শরবরত বিক্রির স্টল খুলে সেজন্য অনেক চাকরির প্রস্তাব পাচ্ছে।

টুইটারে শিশুটির পরিবার বলেছে “বিশ্বব্যাপী মানুষের সাড়া দেখে আমরা খুব কৃতজ্ঞ ও আনন্দিত”।

“বিভিন্ন ধরনের উৎসবের আয়োজকেরা তাদের উৎসব প্রাঙ্গনে লেবুর শরবতের দোকান দেয়ার আহ্বান জানিয়েছেন”।