নিজস্ব প্রতিবেদক:
“উগ্রবাদে, সন্ত্রাসে জ্বলে দেশ, শিশু চায় শান্তি-সম্প্রীতির বাংলাদেশ”- এই শ্লোগানকে সামনে রেখে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গ্রামীন বহুমূখী উন্নয়ন সংস্থা জিবাস। এ উপলক্ষে বুধবার বিকেল ৫ টায় রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান চত্ত্বরে শিশু অধিকার ও নিরাপত্তা রক্ষা এবং উগ্রবাদ বিরোধী এক সচেতনতামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
জ্যেষ্ঠ সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী। তিনি বলেন, শিশুরা আমাদের ভবিষ্যত। এই শিশুদের জন্য আমাদের একটি সুন্দর পরিবেশ তৈরী করতে হবে। তারা যেন সকল সুযোগ-সুবিধা পায়। কিছু বিপথগামী লোক আমাদের শিশুদের বিপথে চালিত করছে। তারা আমাদের শিশুদের ভুল বুঝিয়ে জঙ্গী বানাতে চায়। এদের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।

আরও বক্তব্য রাখেন সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মোঃ জামাত খান, রাজশাহী সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসনের কাউন্সিলর তাহেরা খাতুন মিলি ও মোচ্ছাঃ নাজমা খাতুন, এসএসডিওএর নির্বাহী পরিচালক মোঃ সেলিম রেজা, প্রিপ ট্রাস্টের আঞ্চলিক ব্যবস্থাপক সাঈদুজ্জামান সিপন, উন্নয়নকর্মী মিনহাজ উদ্দিন মিন্টু, এডাবের সমন্বয়কারী কেএম ওবায়দুর রহমান জুয়েল এবং সংস্থার পক্ষে বক্তব্য রাখেন জিবাসের প্রধান উপদেষ্টা রেজাউল করিম রাজা ও ফোকাল পারসন এনামুল কবীর খোকন।
মানববন্ধনে সহযোগীতা করে ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউট(বিইআই)।
স/শ










