সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
অপরাধ ও দুর্নীতি

‘ছোট দুর্নীতি হলে আগে খবর পাই, বড় দুর্নীতির অভিযোগই হয় না’

নিউজ ডেস্ক১৭ ফেব্রুয়ারি ২০২৫২ মিনিট পড়া
‘ছোট দুর্নীতি হলে আগে খবর পাই, বড় দুর্নীতির অভিযোগই হয় না’

সিল্কসিটিনিউজ ডেস্ক :

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন বলেছেন, ‘ছোট দুর্নীতি হলে আমরা আগে খবর পাই। কিন্তু সমঝোতার মাধ্যমে যে দুর্নীতি হয়, অর্থাৎ বড় দুর্নীতি, সেটার অভিযোগই হয় না। ঠিকাদার, দপ্তরপ্রধান কিংবা সাংবাদিক খবর দেন না।’

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে দুর্নীতি দমন কমিশনের অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, ‘প্রত্যেক জেলায় আমাদের কার্যালয় নেই। সেটা সত্যি। বিভিন্ন প্রাতিষ্ঠানিক দুর্নীতির সম্মুখীন হই, সেটা কমাব কিভাবে, তা বড় প্রশ্ন। আমাদের সামনে এ ধরনের সংকটের কথা এসেছে।

প্রধান উপদেষ্টার গতকালের ভাষণের বড় একটা অংশ ছিল দুর্নীতি। আজকের জেলা প্রশাসক সম্মেলনে সবচেয়ে বড় বার্তা ছিল পেছনের দুর্নীতি দমনের চেয়ে, সামনে যেন দুর্নীতির না হয়।’

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য বর্তমানের দুর্নীতি যেন বন্ধ করতে পারি, পুরনোগুলোর তদন্ত ও বিচারকাজ অল্প সময়ের মধ্যে শেষ করতে পারি। দুদক মূলত ৯০ থেকে ৯৫ শতাংশ সময় ব্যয় করে পুরনো দুর্নীতি নিয়ে।

কিন্তু প্রধান উপদেষ্টা বলেছেন, পুরনো দুর্নীতি নিয়ে ২০ শতাংশ, বর্তমানের দুর্নীতি নিয়ে ৩০ শতাংশ এবং ভবিষ্যতের দুর্নীতি প্রতিরোধ করার জন্য ৫০ শতাংশ ব্যয় করা উচিত। আমরা এই নির্দেশনা গ্রহণ করেছি। ওই নির্দেশনা জেলা প্রশাসককেও দিয়েছি।’

 

সূত্র: কালের কণ্ঠ