সদ্য প্রকাশিত
গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন
বিচিত্র

ছবি তুলতে কনের কাছাকাছি ফটোগ্রাফার, রেগে চড় মারলেন বর!

নিউজ ডেস্ক৭ ফেব্রুয়ারি ২০২১১ মিনিট পড়া
ছবি তুলতে কনের কাছাকাছি ফটোগ্রাফার, রেগে চড় মারলেন বর!

বিয়ের মৌসুম চলছে। মহামারির এই আবহে করোনা বিধি মেনেই আয়োজন করা হচ্ছে বিয়ের সব অনুষ্ঠান। এমন পরিস্থিতিতে সম্প্রতি এক বিয়ের অনুষ্ঠানে ছবি তুলতে গিয়ে কনের খুব কাছাকাছি চলে যান ফটোগ্রাফার। এতে রেগে গিয়ে ওই ফটোগ্রাফারের গায়ে হাতও তুলেন বর।

ছবি তুলতে গিয়ে ফটোগ্রাফারের এমন মার খাওয়ার একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠানের পর বর-কনের ছবি তুলছিলেন এক ফটোগ্রাফার। কিছুক্ষণ পরই তিনি বরকে সরিয়ে কেবল কনের ছবি তুলতে থাকেন। এরপর ছবি তুলতে তুলতেই হঠাৎ করে কনের অনেকটা কাছে চলে যান ওই ফটোগ্রাফার। যার কিছুক্ষণ পর আচমকাই বর ওই ফটোগ্রাফারকে পেছনে চড় মারেন, যা দেখে আবার হাসতে শুরু করে দেন খোদ কনে। হাসতে হাসতে মাটিতেই বসে পড়েন তিনি। ,

ঘটনাটি কোথাকার? বা বর-কনে কিংবা ওই ফটোগ্রাফারের পরিচয় জানা যায়নি।

 

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন