সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
আন্তর্জাতিক

চিতার আক্রমণের হাত থেকে মানুষকে বাঁচালো বাঘ!

নিউজ ডেস্ক১৬ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
চিতার আক্রমণের হাত থেকে মানুষকে বাঁচালো বাঘ!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বন্যপ্রাণিদের সম্পর্কে আমাদের অনেক ভ্রান্ত ধারণা রয়েছে। আমরা কেবল তাদের হিংস্র রূপটাই দেখি। তাদের হিংস্র বলেই ভাবি। কিন্তু তারাও যে কতটা দয়ালু কিংবা কর্তব্যপরায়ণ হয়, সেই সম্পর্কে আমাদের ধারণা খুবই কম। মেক্সিকো সিটির চিড়িয়াখানার একটি ভিডিও প্রকাশিত হয়েছে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে এক ব্যক্তি সিংহ, সিংহী, বাঘ, চিতাদের সঙ্গে খেলা করছেন। বিশাল আকারের জন্তুগুলোর সঙ্গে তাঁর মেলামেশা দেখে মনে হচ্ছে না ওগুলি হিংস্র প্রাণি। তারা ওই ব্যক্তির সঙ্গে একেবারেই পোষ্যর মতো ব্যবহার করছে। শুধু তাই নয়, ওই ব্যক্তির দিকে হঠাৎই একটি চিতা তেড়ে আসে। আর সেই তেড়ে আসা চিতার আক্রমণের হাত থেকে ওই ব্যক্তিকে বাঁচায় কোনো মানুষ নয়, বরং একটি বাঘ।

সূত্র: জিনিউজ