সদ্য প্রকাশিত
গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন
রাজশাহী

চারঘাটে পুলিশের বিশেষ অভিযানে আটক ৮

নিউজ ডেস্ক৫ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
চারঘাটে পুলিশের বিশেষ অভিযানে আটক ৮

চারঘাট সংবাদদাতা:
রাজশাহীর চারঘাটে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পলাতক আসামী ও মাদক ব্যবসায়ীসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা তাদের আটক করা হয়েছে ।
বুধবার দুপুরে আটককৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে আদালতে প্রেরন করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার মধ্যরাতে চারঘাট মডেল থানার ওসি নিবারন চন্দ্র বর্মনের নেতৃত্বে একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। রাত প্রায় দেড়টার সময় ৫গ্রাম হেরোইনসহ ঝিকরা এলাকা থেকে আটক করা হয় ঐ গ্রামের রফিকের ছেলে জামিল (৩৮) ও তোফাজ্জলের ছেলে সোনার আলীকে (৪০)। এরপর ভোর প্রায় ৪টার সময় তালবাড়িয়া এলাকা থেকে একটি বিশাল গাজার গাছসহ আটক করা হয় গাজীউর রহমানের ছেলে মুনতাজ আলীকে (৩৫)।
অপর একটি অভিযানে চারঘাট – বানেশ্বর মহাসড়কের শিশুতলা এলাকা থেকে ১০ বোতল ফেনসিডিলসহ মোক্তারপুর এলাকার আবু বক্করের আলীর ছেলে মাদক ব্যবসায়ী ও মাদক সংক্রান্ত মামলার পলাতক আসামী মাসুদ রানাকে আটক করে পুলিশ।
এছাড়া উপজেলার কালুহাটি এলাকা থেকে মুনছুর আলীর ছেলে মোতালেব, রামচন্দ্রপুর এলাকার নাজিম উদ্দিনের ছেলে নাজমুল, সাদীপুর এলাকার আরমানের ছেলে জিল্লুর রহমান ও গৌরশহরপুর এলাকার কাচুর ছেলে মনিরুল ইসলামকে আটক করা হয়।
চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারন চন্দ্র বর্মন জানান, মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১০বোতল ফেনসিডিল, গাজার গাছসহ বিভিন্ন মামলার পলাতক আসামীকে আটক করা হয়েছে। চারঘাটকে মাদক মুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে।
স/শ