সদ্য প্রকাশিত
আ. লীগের রাজনীতিতে ফেরার বিষয়টি শুধু ঘোষণায় নির্ধারিত হবে না : সাইফুল হক ক্ষেতে ফুলকপির পিস ১০ টাকা, খুচরা বাজারে ৮০ রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের অষ্টম চালান ময়মনসিংহ বিয়ের জন্য চাপ ও চড় মারায় কিশোরীকে শ্বাসরোধে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় দুই হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা আপা, আপনি আসেন, আমরা পাহারায় আছি : এমপি আবুল কালাম সুপারি পেড়ে বাড়ি ফেরার পথে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, ঘাতক আটক গাজীপুরে পুলিশের গাড়ি পোড়ানোর ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার সংস্কৃতি প্রতিমন্ত্রী ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির নীলনকশা করছে আ. লীগ রংপুরে চার খুন : ৩০ নভেম্বরের মধ্যে চার্জশিট দাখিল করবে ডিবি
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইয়ে অবরোধের শেষ দিনেও চলেছে যান

নিউজ ডেস্ক২ নভেম্বর ২০২৩১ মিনিট পড়া
চাঁপাইয়ে অবরোধের শেষ দিনেও চলেছে যান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

বিএনপি ও সমমনা দলের ডাকে চলা অবরোধ পালিত হয়নি চাঁপাইনবাবগঞ্জে। গত দুই দিনের মতো তৃতীয় দিনেও জেলায় কোথাও অবরোধের কোন পরিস্থিতি লক্ষ্য করা যায়নি।

জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে সড়কে যানবাহন চলাচল রয়েছে স্বাভাবিক। দূরপাল্লার কোন বাস ছেড়ে না গেলেও আঞ্চলিক ও মহাসড়ক রয়েছে সিএনজি অটোরিক্সার দখলে। মহাসড়কে পণ্যবাহী ছোট ছোট ভুটভুটি ট্রলি চলছে অবাধে।

এদিকে অবরোধ ডাকা দলগুলোর কোন নেতাকর্মীকে দেখা যায়নি রাজপথে। আর তাই কোথাও কোন পিকেটিং এর ঘটনাও ঘটেনি জেলায়। তবে জানমাল রক্ষায় অফিস-আদালত, ব্যাংক-বীমা, স্কুল-কলেজ ও বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে নেয়া হয় অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা।

তবে অবরোধ উপেক্ষা করে গত দুই দিনের মতো দেশের দ্বিতীয় বৃহত্তম শুল্ক স্থল বন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দর থেকে ছেড়ে আসে পণ্যবাহী ট্রাক। প্রশাসনের সহযোগীতায় এদিন বন্দর থেকে ছেড়ে আসে ২০০ টি ট্রাক। যার মধ্যে বেশিরভাগই ছিলো পেঁয়াজ। এছাড়াও এ বহরে ছিলো অন্যান্য পণ্যবাহী ট্রাক। যা জেলা পুলিশের পাহারায় জেলার প্রবেশদ্বার দ্বারিয়াপুর পর্যন্ত এগিয়ে দেয়া হয়।

বিভিন্ন দোকানপাট, হাট-বাজার খোলা থাকায় ব্যবসা বাণিজ্য ছিলো স্বাভাবিক।