নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও কালের কন্ঠ’র জেলা প্রতিনিধি ইমতিয়ার ফেরদৌস সুইটের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে স্মরণসভা প্রেসক্লাবের সভাপতি মো. মাহবুবুল আলমের সভাপতিত্বে স্মরণসভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গোলাম মোস্তফা মন্টু, সিনিয়র সাংবাদিক সামসুল ইসলাম টুকু, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল হুদা অলক, সিটি প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জের সভাপতি মোঃ সাজেদুল হক সাজু, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল আলম, সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েল, মোঃ আহসান হাবীব, শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শফিকুল ইসলাম, গোমস্তাপুরের সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন নাহিদ, প্রয়াত সুইটের ছোট ভাই ইমতিয়ার মাশরুর কুইক প্রমুখ।
স্মরণসভায় তার কর্মময় জীবনের ওপর বিশদ আলোকপাত করেন তার সহকর্মীরা। শেষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিনের পরিচালনায় দোয়া অনুষ্ঠিত হয়।











