সদ্য প্রকাশিত
রাজশাহী

গোদাগাড়ীতে নাশকতার মামলায় আটক জামায়াত নেত্রী কারাগারে

নিউজ ডেস্ক১৬ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
গোদাগাড়ীতে নাশকতার মামলায় আটক জামায়াত নেত্রী কারাগারে

গোদাগাড়ী প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়ী পৌর জামায়াতের রোকন ফাতেমা বেগমকে (৪৮) আজ মঙ্গলবার দুপুরে নাশকতার মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এরআগে গতকাল সোমবার রাতের পৌরসভার মহিষালবাড়ি এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করেছিল পুলিশ।

তিনি পৌরসভার মহিষালবাড়ি মহল্লার নূরুল ইসলামের স্ত্রী। এছাড়া মহিষালবাড়ি দারুল উলুম মহিলা মাদ্রাসার সহকারী শিক্ষিকা।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ খান জানান, শিক্ষিকা ফাতেমা বেগম গোদাগাড়ী পৌর জামায়াতের রোকন। তার স্বামী নূরুল ইসলামও জামায়াত নেতা। তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।
স/মি