সদ্য প্রকাশিত
গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন
জাতীয়

খালেদার সাজা বাড়াতে দুদকের আবেদনের শুনানি মঙ্গলবার

নিউজ ডেস্ক২৭ মার্চ ২০১৮১ মিনিট পড়া
খালেদার সাজা বাড়াতে দুদকের আবেদনের শুনানি মঙ্গলবার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কারাবন্দী খালেদা জিয়ার সাজা আরও বাড়াতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদন আগামীকাল বুধবার হাইকোর্টে শুনানির জন্য উঠছে।

মঙ্গলবার দুদকের করা আবেদনটি বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শহীদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে উপস্থাপন করা হয়। বুধবার বিষয়টি কার্যতালিকায় আসবে।

দুদকের কৌঁসুলি খুরশীদ আলম খান বলেন, বুধবার আবেদনটি কার্যতালিকায় আসলে শুনানি হবে।

জানা গেছে, ১৯ মার্চ সোমবার দুদকের এক সভায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাজা বাড়াতে আপিল করার সিদ্ধান্ত নেয়া হয়। পরে এ সিদ্ধান্ত জানিয়ে দুদক আইনজীবীদের এ সংক্রান্ত সব আইনগত প্রস্তুতি নিতে বলা হয়।

গত ৮ ফেব্রুয়ারি ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন।এ মামলায় তারেক রহমানসহ অপর পাঁচ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়।

রায়ে বলা হয়, অর্থ আত্মসাতের অভিযোগ প্রামাণিত হলেও বয়স ও সামাজিক মর্যাদা বিবেচনা করে খালেদা জিয়াকে ১০ বছরের পরিবর্তে পাঁচ বছর সাজা দেয়া হল।

জানা গেছে, দুদকের পক্ষ থেকে হাইকোর্টে খালেদা জিয়ার দণ্ড ১০ বছর করতে আবেদন করা হবে।

যুগান্তর