সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
অন্যান্য

কেবল হালুয়া নিলেন মীর কাসেম আলী

নিউজ ডেস্ক৩ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
কেবল হালুয়া নিলেন মীর কাসেম আলী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কেবল হালুয়া খেলেন মীর কাসেম আলী। তবে তাঁর জন্য সেমাই ও বিরিয়ানিও নিয়ে যান স্বজনরা।

 

আজ শনিবার বিকেলে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে তাঁর সঙ্গে দেখা করেন তাঁর স্ত্রী খন্দকার আয়েশা খাতুন। একই সঙ্গে স্বজনদের মোট ৩৮ সদস্য কারাগারে কাসেম আলীর সঙ্গে দেখা করার সুযোগ পান।

 

আজ রাতেই ফাঁসি কার্যকর হতে পারে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত মীর কাসেম আলীর। এরই মধ্যে কাশিমপুর কারাগারে প্রবেশ করেছে অ্যাম্বুলেন্স। পাশাপাশি প্রবেশ করেছেন জেলা প্রশাসক, সিভিল সার্জনসহ অন্যরা।

 

স্বজনদের পক্ষ থেকে জানানো হয়, কারাগারে যাওয়ার সময় খন্দকার আয়েশা খাতুন তাঁর স্বামী মীর কাসেম আলীর জন্য সেমাই ও বিরিয়ানি নিয়ে যান। সঙ্গে নেওয়া হয় সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজার এলাকার হালুয়া। এ হালুয়া মীর কাসেমের প্রিয় খাবার বলে পরিবার সূত্রে জানা গেছে।

 

স্ত্রীর আনা খাবার তেমন খাননি মীর কাসেম আলী। তবে মাজার এলাকার হালুয়া খেয়েছেন তিনি।

 

প্রায় তিন ঘণ্টা কারাগারের ভেতরে অবস্থানের পর সন্ধ্যা ৬টার দিকে কারাগারের প্রধান ফটক দিয়ে বের হয়ে আসে মীর কাসেমের পরিবারের সদস্যদের বহনকারী ছয়টি গাড়ি। কারা কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী শনিবার বিকেলে মীর কাসেমের সঙ্গে দেখা করতে আসেন স্বজনরা।

 

 

সূত্র:এনটিভি