সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
বিচিত্র

কীসের ভয়ে অস্ত্রপচারের মাধ্যমে নিজের চেহারাই বদলে ফেললেন মহিলা

নিউজ ডেস্ক৩০ জুলাই ২০১৭১ মিনিট পড়া
কীসের ভয়ে অস্ত্রপচারের মাধ্যমে নিজের চেহারাই বদলে ফেললেন মহিলা

সিল্কসিটিনিউজ ডেস্ক: অস্ত্রপচারের মাধ্যমে নিজের চেহারাই বদলে ফেললেন মহিলা। প্রতীকী ছবি— থিংকস্টক

ধার এড়াতে নিজের চেহারাটাই বদলে ফেললেন চিনের ইউহানের ৫৯ বছরের এক মহিলা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, মোট আড়াই কোটি টাকা ধার ছিল তাঁর। আর সেই ধার শোধ করতে পারবেন না জেনেই প্লাস্টিক সার্জারির মাধ্যমে চেহারা বদলে ফেলেন জু নাজুয়ান নামে এই মহিলা।

বহুদিন ধরেই পাওনাদাররা তাঁর বাড়িতে এসে টাকা চাইছিলেন। ঋণের দায়ে ঘুম উড়ে গিয়েছিল তাঁর। একাধিকবার টাকা শোধ করার সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও দ্রুত তাঁকে টাকা শোধ করার নির্দেশ দেয় ইউহান কোর্ট। তখনই অভিযুক্ত মহিলা ইউহান থেকে দক্ষিণপূর্ব চিনের শেনজেনে পালিয়ে যান এবং প্লাস্টিক সার্জারি করান। কিন্তু শেষ পর্যন্ত পুলিশের চোখ এড়িয়ে যেতে পারেননি জু নাজুয়ান।

পুলিশের কাছে সেই মহিলা নিজেই স্বীকার করেছেন যে, অন্যদের পরিচয়পত্র নিয়েই এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রেনে করে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। অন্যদের থেকে ধার করা ব্যাঙ্কের কার্ড থেকে টাকা তুলে, তা দিয়েই প্লাস্টিক সার্জারি করান তিনি।

পুলিশ সংবাদমাধ্যমের কাছে জানিয়েছে, জু-কে দেখে চেনাই যাচ্ছিল না। ৫৯ বছরের মহিলাকে দেখতে লাগছিল একেবারে ৩০ বছরের যুবতীর মতো। বর্তমান বয়সের ছবির সঙ্গে মেলানোই যাচ্ছিল না তাঁর চেহারা।