সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

কাশ্মীর সীমান্তে হামলায় ভারতীয় সেনা নিহত

নিউজ ডেস্ক২৯ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
কাশ্মীর সীমান্তে হামলায় ভারতীয় সেনা নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতের জম্মু-কাশ্মীর রাজ্যে নিয়ন্ত্রণরেখা তথা লাইন অব কন্ট্রোলের কাছে সন্ত্রাসী হামলায় এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। তাঁর দেহ বিচ্ছিন্ন করা হয়েছে।

 

গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

 

ওই ঘটনার পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এক বিবৃতিতে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ‘এ ঘটনার যথাযথ জবাব দেওয়া হবে।’

 

এদিকে ভারতীয় সেনাদের দাবি, পাল্টা হামলায় এক সন্ত্রাসী নিহত হয়েছে।

 

ভারতীয় সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, লাইন অব কন্ট্রোলের কাছে সন্ধ্যায় অতর্কিত হামলায় এক সেনা শহীদ ও এক সন্ত্রাসী নিহত হয়েছে। সন্ত্রাসীরা পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ফিরে যাওয়ার আগে জওয়ানের দেহ বিচ্ছিন্ন করে।

 

বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) দাবি, জম্মু-কাশ্মীর সীমান্তে  চালানো গুলিতে ১৫ পাকিস্তানি সেনা নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর ভারতীয় সেনা হত্যার ঘটনা ঘটল।

 

এর এক সপ্তাহ আগে আন্তর্জাতিক সীমান্তে ভারতীয় সেনাদের গুলিতে সাত পাকিস্তানি সেনা নিহত হয়েছিল বলে দাবি করে বিএসএফ। যদিও সব অভিযোগই অস্বীকার করেছে পাকিস্তান।

সূত্র: এনটিভি