সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
বিচিত্র

কখনও আবিষ্কার করোনি তার শরীরে কয়টা তিল!

নিউজ ডেস্ক৩১ আগস্ট ২০১৮২ মিনিট পড়া
কখনও আবিষ্কার করোনি তার শরীরে কয়টা তিল!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

প্রেমিকার বুকের স্তন তুমি খুবলে খেয়েছ৷ তার পিঠে নখের দাগ বসিয়ে দিয়েছ৷ সেখানে তুমি কেবলই দেখেছ কামুকতা আর লকলক করা নেশা৷ অথচ তার অন্তর্বাসের নিচে শুধু স্তন না৷ স্তনের নিচে চামড়ার ওপাশে একটা সুপ্ত হৃদপিন্ড থাকে৷ সেটার খোঁজ নেওনি৷ তার বুকে কখনও কান পেতে শোনোনি প্রতি মিনিটে ৭২ বার স্পন্দিত করে কি বলে৷ তুমি শুধু দেখেছ তার উন্মুক্ত বুকে স্তন৷

তার চুলের মুঠি ধরে তাকে প্রহার করেছ প্রতিরাতে যখন সবাই ঘুমিয়ে যায়৷ অথচ কখনও তার চুলে নাক ডুবিয়ে বলোনি “চুলে কি শ্যাম্পুর বদলে অ্যালকোহল মাখো? এতো নেশাভরা ঘ্রাণ কেনো তোমার চুলে!

প্রতিরাতে সঙ্গমে তাকে নিজের যৌনদাসী করে চিৎকার শুনেছ৷ অথচ জানতে চাওনি প্রতিমাসে পাঁচদিন পিরিয়ডের সময় সে কেমন আছে?

তার শরীর মোটা বলে তাকে “হাতির বাচ্চা” বলে গালি দিয়েছ৷ শরীরের মেদ কমানোর জন্যে তাকে চাপ দিচ্ছ৷ তার শরীরের ভাঁজে ভাঁজে চর্বি খুঁজেছ না হলে সবাই তোমাকে বলবে “কিরে এমন মোটা মেয়ে বিয়ে করেছিস কেন? অথচ তুমি জানতে চাওনি! এ মোটা মেয়ে প্রতিদিন তোমার প্রতিক্ষার প্রহর গুনে৷ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে তোমার জন্যে তৈরি করে প্রতিরাতে৷

কখনও আবিষ্কার করোনি তার শরীরে কয়টা তিল৷ শুধু আবিষ্কার করেছ খেতে বসলে প্লেটে কতগুলো চুল পড়লো৷

তুমি বাসা থেকে বের হবার পর এ মানুষটা সারাদিন চিন্তায় থাকে৷ তুমি ঠিকমত পৌছেছ কিনা! সারাদিনে কিছু খেয়েছ কিনা! তুমি ছাড়া একলা প্রতিদিন বুকে পিপাসা নিয়ে কাটায়৷ তোমার পরিবারের জন্যে রান্না করা থেকে সব করে অথচ তুমি সারাদিনে ক্লান্ত হয়ে এসে বলো “সারাদিন কি বালটা করছো?

তুমি একটু রেগে গেলেই তাকে “খানকী” বলে খিস্তি করো৷ তার অভিমানে বুক ভাসিয়ে যখন কান্না করে, তুমি তখন বলো “প্যান প্যানানী বন্ধ কর” অথচ তার চোখে কখনও মুগ্ধতা দেখো নি৷ কখনও বলোনি “চোখে কাজল দিলে তোমাকে দেবী দেবী লাগে”

তুমি শুধু তার পরনের শাড়ি খুলতে শিখেছ৷ অথচ কখনও নিজে শাড়ি পরিয়ে দেওনি৷ শাড়ির কুচি ঠিক করতে গিয়ে তার নাভী স্পর্শ করে বলোনি “শাড়ি পরলে তোমাকে মায়াবতি লাগে”

সেক্স, নেশা, কামুকতা ছাড়াও একটা মানুষের যে আরও অনেক কিছু চাওয়ার আছে সেটা তুমি বোঝোনি৷ বুঝতেও চাওনি৷ মনে রেখো! এসব তুমি বুড়ো হয়ে গেলেই ফুরিয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, আজ আছে তো কাল নেই৷ কিন্তু প্রিয় মানুষের জন্যে তোমার চোখে যে প্রেম ভালোবাসা সেটা তুমি যুগ যুগ ধরে পেতে থাকবে৷