সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

ওসমানী বিমানবন্দরে ৯ কেজি সোনা উদ্ধার

নিউজ ডেস্ক১৬ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
ওসমানী বিমানবন্দরে ৯ কেজি সোনা উদ্ধার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৯ কেজি সোনার বার উদ্ধার করা হয়েছে।

 

বুধবার (১৬ নভেম্বর) ভোর ৬টা ২০ মিনিটে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২২৮ ফ্লাইটে তল্লাশি চালিয়ে এসব সোনা উদ্ধার করা হয়।

 

ওসমানী বিমানবন্দরেরর নিরাপত্তা কর্মকর্তা নজরুল ইসলাম বিষয়টি নিশ্চত করেছেন।

 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর কর্তৃপক্ষ ও নিরাপত্তায় নিয়োজিত কর্মীরা প্লেনের দু’টি সিটের নিচ থেকে কাগজে মোড়ানো ৯ কেজি ৩০০ গ্রাম সোনার বার উদ্ধার করেন।

 

তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

সূত্র: বাংলানিউজ