সদ্য প্রকাশিত
গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন
বিচিত্র

এক কাতলের দাম ৪২ হাজার টাকা!

নিউজ ডেস্ক১২ মে ২০২০১ মিনিট পড়া
এক কাতলের দাম ৪২ হাজার টাকা!
smart
smart

বিশাল আকৃতির কাতল মাছ। ওজন ৩০ কেজি। প্রতি কেজি মাছের দাম ১৪০০ টাকা। সেই হিসাবে এ মাছটির মূল্য দাঁড়ায় ৪২ হাজার টাকা।

সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর চর কর্নেশনা এলাকায় জেলেদের জালে এ কাতল মাছটি ধরা পড়ে।

জেলে হারুন শেখ বলেন, রাতে নৌকায় সাত জেলে মিলে যখন জাল ফেলেছি, তখন মাছটি জালে নাড়া দেয়। এতেই বুঝলাম বড় কোনো মাছ পড়েছে। মাছটি দৌলতদিয়াঘাটের ব্যবসায়ী চান্দু মোল্লার কাছে ১০৫০ টাকা কেজিতে বিক্রি করে দিয়েছি।

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, মাছটি আমি কিনেছি, এখন ১৪০০ টাকা কেজি দরে বিক্রি করব।

 

সুত্রঃ যুগান্তর