সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
চাকরি

একাধিক পদে কোস্টগার্ড বাহিনীতে জনবল নিয়োগ

নিউজ ডেস্ক২৫ মে ২০১৭২ মিনিট পড়া
একাধিক পদে কোস্টগার্ড বাহিনীতে জনবল নিয়োগ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী। আট ধরনের পদে ১৫ জন প্রকৃত বাংলাদেশি নাগরিককে এই অস্থায়ী নিয়োগ দেওয়া হবে। নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তি অনুযায়ী জেলা কোটা অনুসরণ করা হবে।

 

পদসমূহ

সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে দুজন, ড্রাফটসম্যান একজন, ইউডিএ বা উচ্চমান সহকারী একজন, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে তিনজন, অটোমেকানিক পদে পাঁচজন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একজন, স্টোরকিপার একজন এবং অফিস সহায়ক পদে একজনসহ মোট ১৫ প্রার্থী এই নিয়োগ পাবেন।

 

যোগ্যতা

পদগুলোতে আবেদনের জন্য পদমর্যাদা অনুযায়ী প্রার্থীদের মাধ্যমিক পরীক্ষায় পাস থেকে স্নাতক পাস পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী কয়েকটি পদের জন্য পদসংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। এ ছাড়া কম্পিউটার চালনা সম্পর্কিত পদগুলোর ক্ষেত্রে প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত গতিতে টাইপ করার সক্ষমতা থাকতে হবে।

 

বয়স

গত ১ মে, ২০১৭ অনুযায়ী প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছর। এ ছাড়া মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

 

বেতন

পদমর্যাদা অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের প্রতি মাসে আট হাজার ২৫০ থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

 

আবেদন প্রক্রিয়া

সরকার নির্ধারিত আবেদন ফরমে আবেদন করতে হবে। আবেদনের ফরমটি পাওয়া যাবে কোস্টগার্ড বাহিনীর ওয়েবসাইটে (www.coastguard.gov.bd)। প্রার্থীরা ফরমটি পূরণ করে বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রসহ ডাকযোগে আবেদন করতে পারবেন। আবেদন করার ঠিকানা ‘মহাপরিচালক, সদর দপ্তর, বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী, আগারগাঁও প্রশাসনিক এলাকা, শের-ই-বাংলা নগর, ঢাকা-১২০৭’। আবেদন করা যাবে ৯ জুলাই, ২০১৭ পর্যন্ত।

 

দৈনিক ইনডিপেনডেন্টে ২৫ মে, ২০১৭ প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখুন :

সূত্র: এনটিভি