সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
চাকরি

একাধিক পদে এনার্জি রেগুলেটরি কমিশনে নিয়োগ

নিউজ ডেস্ক৪ সেপ্টেম্বর ২০১৭২ মিনিট পড়া
একাধিক পদে এনার্জি রেগুলেটরি কমিশনে নিয়োগ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। প্রতিষ্ঠানটি তিনটি পদে চারজনকে সরাসরি নিয়োগ দেবে।

পদের নাম
‘সহকারী পরিচালক (পেট্রোলিয়াম)’, ‘ব্যক্তিগত সহকারী’, ‘অফিস সহায়ক’

যোগ্যতা
সহকারী পরিচালক (পেট্রোলিয়াম)

এই পদের জন্য একজনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাইনিং, বিদ্যুৎ কেমিক্যাল, প্রাকৃতিক গ্যাস অথবা পেট্রোলিয়াম সংক্রান্ত বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক (প্রকৌশলী) এবং পাবলিক পরীক্ষায় ন্যূনতম ২ (দুটি) প্রথম শ্রেণি বা বিভাগ থাকতে হবে। তবে শিক্ষাজীবনে কোনো তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য নয়। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ২২ হাজার টাকা থেকে ৫৩ হাজার ৬০ টাকা। চাকরির বয়সসীমা ৩০ বছর।

ব্যক্তিগত সহকারী
এই পদের জন্য এক দুজনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। নয়। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ১০ হাজার ২০০ টাকা থেকে ২৪ হাজার ৬৮০ টাকা। চাকরির বয়সসীমা ৩০ বছর।

অফিস সহায়ক
অষ্টম শ্রেণি পাসেই এই পদে আবেদন করা যাবে। পদটির জন্য একজনকে নিয়োগ দেওয়া হবে। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে আট হাজার ২৫০ টাকা থেকে ২০ হাজার ১০ টাকা। চাকরির বয়সসীমা ৩০ বছর।

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা কমিশনের ওয়েবসাইট www.berc.org.bd /অফিস হতে সংগৃহীত নমুনা মোতাবেক স্বাক্ষরযুক্ত আবেদনপত্র ও প্রমাণিত দলিল এবং সনদপত্রসমূহ ডাকযোগে সচিব, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, টিসিবি ভবন (চতুর্থ তলা), ১ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫ বরাবর অফিস চলাকালীন পৌঁছাতে হবে।

আবেদনের সময়সীমা
আবেদন করা যাবে আগামী ২১ সেপ্টেম্বর, ২০১৭ পর্যন্ত।

বিস্তারিত জানতে ভিজিট করুন কমিশনের ওয়েবসাইট www.berc.org.bd