সদ্য প্রকাশিত
মতামত

‘একজন হকার ও প্রযুক্তি’- ইসমাইল হোসেন মানিক

নিউজ ডেস্ক২৪ ডিসেম্বর ২০১৮২ মিনিট পড়া
‘একজন হকার ও প্রযুক্তি’- ইসমাইল হোসেন মানিক
সিল্কসিটিনিউজ ডেস্ক:
                                  ‘একজন হকার ও প্রযুক্তি’
কয়েকদিন আগে বাংলাদেশের খেলা দেখে ফেনীর মহিপাল থেকে চট্টগ্রামের উদ্দেশে বাসে উঠলাম। একজন হকার এসে বললো, ভাই একটা নেবেন? অনেক ভাল খবর আছে। আমি জবাব দিলাম, ভাই, আমি তো অনলাইনে পেপার পড়ে ফেলেছি। হকারটি বললো, ভাই একটা পেপার নেন। সকাল থেকে একটা পেপারও বিক্রি হয়নি। তার কথায় মায়া হলো। একটা পেপার কিনলাম। এরপর তার কাছে পত্রিকা কেমন বিক্রি হয় জানতে চাইলাম। তিনি জবাব দিলেন, এখন দৈনিক একশো পত্রিকা বিক্রি করাই খুব কষ্টের। আগে তিন থেকে চারশো পত্রিকা বিক্রি হতো। কারণ জানতে চাইলে তিনি জানালেন, এখন সবাই অনলাইনে খবর পড়ে নেয়। তাই বিক্রি কম। তার কথা শুনে ভাবতে লাগলাম। আগে যেখানে একশো শ্রমিক কাজ করতো সেখানে আজ একজন শ্রমিক দ্বারাই কাজটি সম্পন্ন হচ্ছে। এই প্রযুক্তি তো আমাদের বেকারত্ব বাড়িয়ে দিচ্ছে।
বাংলাদেশে কর্মসংস্থানের অভাবে শিক্ষার্থীরা বিদেশে পাড়ি জমাচ্ছে। সেখানে গিয়েও তারা সুবিধা করতে পারছে না। চীন জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম দেশ। তাদের দেশের জনগণকে বিদেশে পাড়ি জমাতে হয় না। কারণ, তারা দক্ষ। আর দক্ষ জনশক্তি তাদের সম্পদ। বাংলাদেশকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করতে হলো নতুন নতুন কর্মসংস্থানের পাশাপাশি অসংখ্য বেকারকে ধারাবাহিকভাবে কর্মদক্ষ হিসেবে গড়ে তুললে তারা দেশে ও বিদেশে নিজেদের যোগ্যতার বিকাশ ঘটিয়ে বাংলাদেশকে একটি আধুনিক ও স্বনির্ভর দেশ হিসেবে গড়ে তুলতে পারবে।
ইসমাইল হোসেন মানিক
শিক্ষক, ঢালুয়া উচ্চ বিদ্যালয়
লাঙ্গলকোট, কুমিল্লা।