সিল্কসিটি নিউজ ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়ার পর ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের প্রচারণা শিবিরের চেয়ারম্যান জন পডেস্ট বলেছেন, আজ রাতে তিনি আর কিছু বলবেন না। যা বলার তা আগামীকালই বলবেন।

নিউ ইয়র্কের জাভিটস কনভেনশন সেন্টারে জন পডেস্টা বলেন, ‘আমি জানি, আপনারা বহু সময় ধরে এখানে রয়েছেন। এখনও আমরা ভোট গণনার অপেক্ষায় আছি, আর প্রতিটা ভোটই গুনতে হবে। আরও বেশ কয়েকটি অঙ্গরাজ্যে এখনও হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এমন অবস্থায় আজ রাতে আর কিছু বলতে চাই না।’
পডেস্টা আরও বলেন, ‘সবারই বাড়ি যাওয়া উচিত। আপনাদের এখন ঘুমানো দরকার। আগামী আমাদের অনেক কিছুই বলার আছে। আপনাদের জন্য আমরা খুবই গর্বিত। আর তার (হিলারি) জন্যও আমরা গর্বিত। তিনি অনেক ভালো কাজ করেছেন। নিজের কাজ এখনও তিনি শেষ করেননি।’
অন্যদিকে প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে কথা বলবেন না ডেমোক্রাট পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন। স্থানীয় সময় মঙ্গলবার নির্বাচনে ইলেক্টোরাল ভোটে পিছিয়ে যাওয়ার পর বক্তব্য না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। হিলারির নির্বাচনী প্রচারণা শিবিরের চেয়ারপারসন জন পডেসটা মর্থকদের উদ্দেম্যে দেওয়া সংক্ষিপ্ত ভাষণে এমনটাই জানালেন। সেখানে হিলারিকে সমর্থন দেওয়ার জন্যে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
নির্বাচনের ফলাফলে এ পর্যন্ত ৪১টি অঙ্গরাজ্যের ভোটের প্রাথমিক ফলাফলে ২৬৬ টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আর হিলারি ক্লিনটন পেয়েছেন ২১৮টি। নিজ নিজ ঘাঁটি হিসেবে পরিচিত অঙ্গরাজ্যগুলোতে কাঙ্ক্ষিত জয় দুই প্রার্থী তুলে নিলেও কপাল পুড়েছে হিলারির। ফ্লোরিডাসহ ব্যাটেলগ্রাউন্ড স্টেট খ্যাত পাঁচটি অঙ্গরাজ্যে বিপুল সমর্থন নিয়ে জয় পেয়েছেন বিভিন্ন সময় বক্তব্যের জন্যে বিতর্কিত ডোনাল্ড ট্রাম্প।
সূত্র: বাংলা ট্রিবিউন










