সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

ঈশ্বরগঞ্জে মসজিদে ঢুকে মোয়াজ্জিনকে কুপিয়েছে দুর্বৃত্তরা

নিউজ ডেস্ক৯ মে ২০১৭২ মিনিট পড়া
ঈশ্বরগঞ্জে মসজিদে ঢুকে মোয়াজ্জিনকে কুপিয়েছে দুর্বৃত্তরা

সিল্কসিটিনিউজ ডেস্ক: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার একটি আহমদিয়া মসজিদের মুয়াজ্জিনকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে। তাঁর নাম মোস্তাফিজুর রহমান (৩২)। তিনি দিনাজপুর জেলার অধিবাসী কাহারুল উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

আজ সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার সরিষা ইউনিয়নের খানপুর এলাকায় অবস্থিত মসজিদের ভেতরে এ হামলার ঘটনা ঘটে। এ সময় মসজিদের ভিতর রক্তে ভেসে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে খোঁজ নিয়ে জানা যায়, রাত সাড়ের আটটার দিকে মসজিদে এশার নামাজের জামাত আয়োজনের প্রস্তুতি চলছিল। ওই সময় মুসল্লির ছদ্মবেশে পাঁচ-ছয়জনের একটি দুর্বত্ত দল মসজিদের ঢুকে মুয়াজ্জিনকে কোপাতে শুরু করে। এ ঘটনায় উপস্থিত অন্য মুসুল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে দৌড়াদৌড়ি শুরু হয়। রক্তাক্ত অবস্থায় মসজিদের ভেতর মুয়াজ্জিনকে ফেলে রেখে দুর্বত্তের পালিয়ে যায়।

এ সময় গ্রামের লোকজন ধাওয়া করে একজনকে ধরে ফেলে। এ ঘটনায় উত্তেজিত লোকজন ওই লোকটিকে ধরে গণপিটুনি দিলে সে অচেতন হয়ে পড়ে। সে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার বাসিন্দা। তার নাম মো. আব্দুল আহাদ (২০)।

এলাকার ইউপি সদস্য মো. ইউসিুফ মিয়া বলেন, মুয়াজ্জিনকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মসজিদটি খানপুর গ্রামের রজব আলী ও আইয়ুব আলী নামে দুই ব্যক্তির জমিতে প্রতিষ্ঠিত।

ঈশ্বরগঞ্জ থানার ওসি বদরুল আলম খান জানান, মুমূর্ষ অবস্থায় মুয়াজ্জিনকে ও আটক দুর্বৃত্ত আব্দুল আহাদকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মুয়াজ্জিনের অবস্থা আশঙ্কা জনক বলে জানান তিনি। সূত্র: কালের কণ্ঠ