সদ্য প্রকাশিত
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে হাসনাতের প্রশ্ন, অর্থমন্ত্রী বললেন, যোগ্যতার ভিত্তিতে আওয়ামী লীগ আখ্যা দিয়ে জবির ৪ কর্মকর্তাকে পেটাল ছাত্রদল, প্রক্টর অফিসে সোপর্দ মজুরি বোর্ডের পরবর্তী বৈঠক বৃহস্পতি বা শনিবার শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিটামিন ডি সাপ্লিমেন্ট কেনার আগে যে ১০টি বিষয় জানবেন দর্শকের তুমুল আগ্রহে বাড়ছে ‘দার-ই-নিজাত’-এর পর্বসংখ্যা ‘২৫ সিনেমার ২০টিই ফ্লপ’, পরীমনিকে খোঁচা অপু বিশ্বাসের মেক্সিকোতে আবারও সাংবাদিক হত্যা আকস্মিক সফরে ইউক্রেনে প্রিন্স হ্যারি
আন্তর্জাতিক

ইরানিদের জন্য ‘ওভারস্টে’ জরিমানা মওকুফ করল আমিরাত

নিউজ ডেস্ক১৮ জুন ২০২৫১ মিনিট পড়া
ইরানিদের জন্য ‘ওভারস্টে’ জরিমানা মওকুফ করল আমিরাত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় ইরানের আকাশপথ বন্ধ থাকায় সংযুক্ত আরব আমিরাত এক মানবিক পদক্ষেপ নিয়েছে। ইরানি নাগরিকদের কাছ থেকে ভিসা অতিরিক্ত সময় থাকার জরিমানা ‘ওভারস্টে ফাইন’ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশটি।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াম জানিয়েছে, সাম্প্রতিক পরিস্থিতিতে ইরানে ফিরে যেতে না পারা ইরানি নাগরিকদের জন্য ওভারস্টে ফাইন (ভিসা অতিরিক্ত সময় থাকার জরিমানা) মওকুফ করা হয়েছে।

ওয়াম-এর প্রতিবেদনে বলা হয়েছে, ‘এই সিদ্ধান্ত সরাসরি অঞ্চলের ব্যতিক্রমী পরিস্থিতির প্রতি প্রতিক্রিয়া।

এতে করে যারা আকাশপথ বন্ধ থাকায় ইরানে ফিরতে পারছেন না, তাদের কষ্ট কিছুটা লাঘব হবে বলেই আশা করা হচ্ছে।’
প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, এই ছাড়ের আওতায় সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত সব ইরানি নাগরিক পড়বেন—তারা বাসিন্দা হোন কিংবা পর্যটক, এবং তাদের যে কোনো ধরণের ভিসা থাকলেও এ সুবিধা প্রযোজ্য হবে।

সূত্র: সিএনএন