সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
অপরাধ ও দুর্নীতি

ইউপি চেয়ারম্যানসহ ৭ জন কারাগারে

নিউজ ডেস্ক২৫ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
ইউপি চেয়ারম্যানসহ ৭ জন কারাগারে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নেত্রকোনা সদর উপজেলায় স্কুলছাত্রীকে উত্যক্ত করার জের ধরে সংঘর্ষের মামলায় স্থানীয় লক্ষ্মীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম শফিকুল কাদের সুজাসহ ৭ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

 

আজ রোববার বিকেলে হাজিরা দিতে গেলে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর কবীর শিপন।

 

অন্য আসামিরা হচ্ছেন- সোহাগ মিয়া, আদুল মোতালেব, আবদুল হেলিম, রায়হান মিয়া, মো. বাবুল মিয়া ও মো. মাখন মিয়া।

 

আদালত সূত্রে জানা গেছে, নেত্রকোনা সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের লক্ষ্মীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্যক্ত করা নিয়ে ২৮ আগস্ট দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এতে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস খানসহ বেশ কয়েকজন আহত হন।

 

এ ঘটনায় পরদিন ২৯ আগস্ট মো. ফেরদৌস খান বাদী হয়ে জেলা বিএনপির প্রাক্তন সাংগঠনিক সম্পাদক ও লক্ষ্মীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম শফিকুল কাদের সুজাসহ ২৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে নেত্রকোনা মডেল থানায় মামলা দায়ের করেন।

 

ওই মামলায় আজ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিরা হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। বিচারক আলমগীর কবীর শিপন তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সূত্র: রাইজিংবিডি