সিল্কসিটিনিউজ ডেস্ক:
প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর শ্বশুর প্রকৌশলী এস এম হাছান রাজার কুলখানি অনুষ্ঠানে যোগ দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ বৃহস্পতিবার বাদ মাগরিব রাজধানীর বনানী ডিওএইচএস কমিউনিটি সেন্টারে এ কুলখানি অনুষ্ঠিত হয়।

গত ১৮ মার্চ দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসান রাজার মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।










