সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

আরএমপির অভিযানে পাঁচ জুয়াড়ি আটক

নিউজ ডেস্ক৪ ফেব্রুয়ারি ২০২২১ মিনিট পড়া
আরএমপির অভিযানে পাঁচ জুয়াড়ি আটক

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৫ জুয়াড়িকে আটক করেছে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) কাশিয়াডাঙ্গা থানার গোবিন্দপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতার হওয়া আসামীরা হলেন- মো. সাইদুর রহমান (৪২), মো. ইব্রাহিম হোসেন (৪১), মো. মাসুদ (৪২), মো. মোস্তাকিন (৪০), মো. রবিউল ইসলাম (৩৯)।

ঘটনা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি)  রাত ১০টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাশিয়াডাঙ্গা বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মো. মনিরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধায়নে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ এসএম মাসুদ পারভেজের নির্দেশে এসআই মো. শাহীনুর ইসলাম ও তার দল গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াডাঙ্গা থানার গোবিন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় ৫ জুয়াড়িকে আটক করে। এ সময় আসামীদের কাছ থেকে তাস ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জি/আর