সদ্য প্রকাশিত
গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন
বিচিত্র

আকাশে ভেসে বেড়াচ্ছে ‘উড়ন্ত শহর’, আতঙ্ক ছড়াল চিনে!

নিউজ ডেস্ক২৯ জুলাই ২০১৭১ মিনিট পড়া
আকাশে ভেসে বেড়াচ্ছে ‘উড়ন্ত শহর’, আতঙ্ক ছড়াল চিনে!

সিল্কসিটিনিউজ ডেস্ক: চিনের আকাশে ভেসে উঠল আস্ত একটা শহর। আকাশচুম্বী বাড়িঘর সমেত গোটা শহরকে আকাশে ভেসে বেড়াতে দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়লেন ওই শহরের বাসিন্দারা। চমকে যান উপস্থিত পর্যটকরাও।

দ্রুত গুজব ছড়ায়, এই শহর এক সমান্তরাল বিশ্ব। অন্য কোনও টাইম ডাইমেনশন থেকে তা হঠাৎই প্রকট হয়ে উঠেছে। উপস্থিত মানুষ দলে দলে ভিডিও তুলে ফেলতে থাকেন তড়িঘড়ি। আবার অনেক কড়া বাস্তবাদী বলতে শুরু করেন, এটা শহর প্রশাসকদের তরফে ছাড়া একটা হলোগ্রাম মাত্র। এর আগেও নাকি চার বার এমন দৃশ্য দেখা গিয়েছে বলে জানিয়েছে বেশ কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

পরে অবশ্য জানা যায়, এটা নিছকই একটা প্রাকৃতিক ঘটনা। অতিপ্রাকৃত কিছুই নেই এর ভিতরে। এই ঘটনাকে বিজ্ঞানের ভাষায় বলে ‘ফাটা মরগানা’। আবহাওয়া জনিত কারণে এমন দৃষ্টিভ্রম ঘটে। সমুদ্রে জাহাজ বা নৌকা নিয়ে এমন বিভ্রান্তি বহুবার হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আবহাওয়াজনিত কারণে আলোর গতিপথ বেঁকে গেলে এমন হতে পারে। এক্ষেত্রে শীতল, ঘন বাতাসের মধ্যে বহুতল বাড়িগুলির আলো বাঁকা ভাবে প্রতিফলিত হয়েই এই বিভ্রান্তির সৃষ্টি করেছে।