আইন আদালত

অভিনেত্রী মেঘনাকে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে সেটি ঠিক হয়নি: আসিফ

নিউজ ডেস্ক১৩ এপ্রিল ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মিস আর্থ বাংলাদেশ বিজয়ী অভিনেত্রী মেঘনা আলমকে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে সেটি সঠিক হয়নি বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

তিনি বলেন, বিশেষ ক্ষমতা আইনে মেঘনার গ্রেফতার সঠিক হয়নি। রোববার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল জানান, অতীতে রাজনৈতিক বিবেচনায় দায়ের করা ৭১৮৪ টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। আরও ৫০ হাজার থেকে ১ লাখ মামলা যাচাই বাছাই করা হচ্ছে।