আইন আদালত

অনলাইন লাইভ ক্লাসে অশ্লীলতা, সেই শিক্ষক-শিক্ষিকার বিরুদ্ধে আইনি নোটিশ

নিউজ ডেস্ক১০ জুলাই ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

অনলাইন লাইভ ক্লাসে অশ্লীলতার অভিযোগে চারজনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। আজ বৃহস্পতিবার এই আইনি নোটিশ পাঠানো হয়।

এর আগে অনলাইন লাইভ ক্লাসে শিক্ষক-শিক্ষিকার আপত্তিকর আচরণের ঘটনায় রাজধানীর ভাটারা থানায় অভিযোগ করেছেন আশরাফ বিজয় নামের একজন অভিভাবক।

অন্বেষণ কোচিং সেন্টারের ইউটিউব চ্যানেল থেকে অনলাইন লাইভ ক্লাসের ভিডিওটি পাওয়া যায়।

এতে, প্রতিষ্ঠানটির এক শিক্ষিকা ও এক শিক্ষককে লাইভ ক্লাস চলাকালে চুম্বনের দৃশ্যে দেখা যায়। পরে ভিডিওটি ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।